
মোঃ নুরুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ধানের শীষের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার অযোধ্যা সায়ের মোল্লা বাজারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মোঃ শহিদুল ইসলাম বাবুল।
গাজীরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে প্রায় আড়াইশ থেকে তিনশ নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবিরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বৈঠকে উপস্থিত বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বলেন, আসন্ন নির্বাচনে ফরিদপুর-০৪ আসনে মোঃ শহিদুল ইসলাম বাবুলকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সকল প্রকার অভ্যন্তরীণ মান-অভিমান ও দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বিগত 'ফ্যাসিস্ট' আওয়ামী লীগ সরকারের আমলের দমন-পীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নতুন ষড়যন্ত্র সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ভবিষ্যতে আর কেউ যেন এ দেশে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম বাবুল বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। তিনি এলাকার উন্নয়নে এবং শান্তি বজায় রাখতে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার অনুরোধ জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672