
নুরুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধারকৃত এসব গোলাবারুদ পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাহিনীটি।

র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তারা নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি দল কোতয়ালী থানার বিআরটিসির দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র্যাবের দাবি, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা যে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল, সেগুলোরই অংশ হতে পারে উদ্ধার হওয়া এসব সামগ্রী।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো নাশকতা বা সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672