
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জাতীয় নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল হক।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য দাবিতে অপেক্ষা করলেও এখনো জাতীয় নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। ফলে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেকের। কেউ কেউ প্রায় অনাহারে দিন পার করছেন বলেও অভিযোগ করেন তারা।
এছাড়া বক্তারা জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যকে সরকারি কর্মচারীদের জন্য হতাশাজনক ও অসম্মানজনক আখ্যা দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে কর্মচারীবান্ধব নীতি গ্রহণ এবং দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672