
গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় অংশ নিতে এসে বিএনপির হেমনগর ইউনিয়ন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও অধক্ষ্য মো. হাবিবুর রহমান তালুকদার, উপজেলা কৃষকদলের সভাপতি ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাতেম আলী, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা হুমায়ুন কবির বলেন, “আমরা নির্বাচিত হলে সব ধরনের রাজনৈতিক নির্যাতনের অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস নিশ্চিত করব।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672