
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুগদাপাড়া ইউনিয়ন এর মাঝিপাড়া এলাকায় আজ দুপুর আনুমানিক ২টার দিকে এক অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করা হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সোনারগাঁ থানার এসআই জলিল মরদেহটি উদ্ধার করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনের সত্য উদঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672