
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মী-সমর্থকরা। শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মণশাসন বাজারে দলটির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিমের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মুক্তির মূলমন্ত্র: ইসলামী শাসনতন্ত্র
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থকরা ‘দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের প্রধান স্লোগান— "ভাল নেতা ও ভাল নীতি চাই, এ ছাড়া জাতির মুক্তি নাই।" প্রচারণায় বক্তারা বলেন, পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিম একজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু দেশপ্রেমিক মানুষ। ঘাটাইলের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় 'হাতপাখা' মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672