
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মো. সুজন (২৫) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারী ধানের শীষের পক্ষে ভোট চাইতে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে যান। এ সময় স্থানীয় জামায়াত কর্মী সিফাত বেল্লাল বেপারীর উদ্দেশ্যে অপমানজনক ও উসকানিমূলক বক্তব্য দেন।
সিফাতের ওই বক্তব্যের প্রতিবাদ করেন চৌকিদার বাড়ির বাসিন্দা ফারুক চৌকিদারের ছেলে মো. সুজন। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত কর্মীরা সুজনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানান, সুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রকাশ্য দিবালোকে নির্বাচনী প্রচারণায় বাধা ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জামায়াত কর্মী সিফাত মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে মারিনি। তার বাবা আমাকে আঘাত করতে গেলে আমি সরে যাই। তখন সেই আঘাতেই সে আহত হয়।”
এ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672