
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, অর্থনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় যুক্তরাজ্য ৫ প্রবাসীকে ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পাঠাগারের কার্যালয়ে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইক্বরা ইসলামী সাহিত্য পাঠাগারের সভাপতি আগামী উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আহমেদ মনির সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুহাম্মদ কবীর উদ্দিন। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কবির। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ এমরান হোসেন, ক্রীড়া ব্যাক্তিত্ব লন্ডন প্রবাসী আব্দুল করিম, হবিবপুর পশ্চিম পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী ইউকে প্রবাসী আব্দুল কাইয়ুম দোলা, সমাজসেবক ইউকে প্রবাসী মোঃ ইসলাম উদ্দিন, হাজি আব্দুল বারি ও সৈয়দা জুলফা বেগম ফাউন্ডেশনের সদস্য ইউকে প্রবাসী আবু জাফর সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল, পাঠাগারের সদস্য আশরাফ হোসেন এনাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাঈন উদ্দিন প্রধান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672