
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি পশ্চিম পাড়ার আয়োজনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব জসীম উদ্দিন জসিমের নির্বাচনী উঠান বৈঠক জনসভায় রূপ নেয়।
শনিবার (৩১ জানুয়ারি) পূর্ণমতি পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মন্তাজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক ২ বার নির্বাচিত সফল চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব সমাজের আইকন,ক্রীড়া সংগঠক,বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন, বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, বুড়িচং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির আহমেদ, ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, বাচ্চু মিয়া, বিএনপি নেতা মো মুসা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিক মিয়া, সাবেক মেম্বার আব্দুল সাত্তার, ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার শাওন, যুবদলের সহ-সভাপতি এমরান হোসেন, জামাল হোসেন, বিল্লাল হোসেন, সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং স্থানীয় নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
রাত ৮টায় ফোরকানিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠান শুরু হলে ধীরে ধীরে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উঠান বৈঠকে উপস্থিত হতে থাকেন। একপর্যায়ে উঠান বৈঠকটি বৃহৎ জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানের মাঝখানে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে গান পরিবেশন করা হয়।পরে বক্তারা স্বাধীনতার পক্ষের শক্তির প্রতীক ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672