
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইলে সরব রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রোধে এ বিশেষ অভিযান পরিচালনা করছেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
সরজমিন পরিদর্শন ও অভিযান
সম্প্রতি উপজেলার লোকেরপাড়া এবং দিগড় ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনকালে ভোটার ও সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি নির্বাচনী বিধিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।
প্রশাসনের বক্তব্য
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। নির্বাচনের দিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672