
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (রাঙ্গামাটি) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা বিলকিস, জেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা এবং কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল। বক্তারা নির্বাচনী আইন, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছালেহ আহাম্মদ এবং বিলাইছড়ি থানা র প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে বিলাইছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১৬৫ জন প্রশিক্ষণার্থীসহ সর্বমোট ১৮৫-১৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।