
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি:
পেশিশক্তি ও ভোটকেন্দ্র দখলের রাজনীতি চিরতরে বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মাওলানা মামুনুল হক। সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মাঠে এক বিশাল জনসভায় তিনি বলেন, "রাজনীতিতে আর গুন্ডাবাজি চলবে না। আমরা কোনো নেতা বা দলের ভাগ্য গড়তে নয়, ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি।"
জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ৫ বছর পরপর হলেও গণভোট ৫০ বছরে একবার আসে। তাই বিপ্লবকে সার্থক করতে যেকোনো মূল্যে গণভোটে 'হ্যাঁ' বাক্সে সিল মেরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে।
ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে আয়োজিত এই সভা শেষে সন্ধ্যায় নগরকান্দায় আরেকটি সমাবেশে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672