
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসন ( জগন্নাথপুর - শান্তিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ এর সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দ।
২রা ফেব্রুয়ারী সোমবার দিন ব্যাপী জগন্নাথপুর সদর বাজার, কলকলিয়া বাজার, রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কয়ছর এম আহমদকে বিজয়ী করতে সর্বস্থরের জনসাধারনের প্রতি অনুরোধ জানান। এসময় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মুহিব চৌধুরী, সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, সাবেক সহ-সভাপতি এম এ কাদির, সাবেক জেনারেল সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব, ট্রাস্টি সুজাতুর রেজা সুজাত, ছমির আলী, আওলাদ হোসেন, এম এ কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672