
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক)-এর সমর্থনে আগামী ৬ ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি সোমবার গভীর রাতে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমিরে জামায়াতের আগমন ও জনসভাকে কেন্দ্র করে জনমনে ভীতি সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো ধরনের পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই গভীর রাতে একটি রাজনৈতিক দলের অফিসে অভিযান গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।”
তিনি আরও বলেন, “এ ধরনের দমনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে আমাদের নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকব।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য জনসভা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমাবেশে রূপ নেবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
ডা. শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীর প্রতি সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি গণমাধ্যমের প্রতি সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672