
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:১০টা পর্যন্ত চলা এই সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কৌশলগত সমন্বয় করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের মোট ৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন বিলাইছড়ি থানার ওসি ইন্সপেক্টর মোঃ মাসরুরুল হক, ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের প্রতিনিধি নায়েব সুবেদার মোঃ আঃ রাজ্জাক, ৩২ বীর বিলাইছড়ি জোনের প্রতিনিধি সার্জেন্ট মোঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছালেহ আহাম্মদ ভূঁইয়া এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোসাঃ মনোয়ারা বেগম। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি গ্রহণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672