
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে Serve for Smile-এর ব্যবস্থাপনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ও অসহায় রোগীদের মাঝে হুইলচেয়ার ও নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। সন্ধ্যায় বসুরহাট হাসপাতাল রোডে অবস্থিত বসুরহাট চক্ষু হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন শিশু প্রতিবন্ধী ও অসহায় রোগীর মাঝে ১০টি নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান, বিজিএমই-এর পরিচালক ও Serve for Smile-এর প্রেসিডেন্ট সাইফুল্যাহ মনছুর বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই Serve for Smile-এর মূল দর্শন। সমাজের অবহেলিত ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়—এই লক্ষ্যেই আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। কোম্পানীগঞ্জের কোনো মানুষ যেন বিনা চোখের চিকিৎসায় মারা না যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের লক্ষ্য হলো মানুষকে সর্বোচ্চ সেবা প্রদান করা।”
বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করাও আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারিত করা হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কলেজের প্রিন্সিপাল জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রাইমারী শিক্ষক সমিতির সেক্রেটারী মাস্টার বেলায়েত হোসেন, বসুরহাট বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিল জসীম, অফুরন্ত কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক নোয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা কার্যালয়ে পৃথক এক অনুষ্ঠানে ৪ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার এবং ৪ জন অসহায় রোগীর মাঝে নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইন উদ্দিন, কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাইফুল্যাহ মনছুর, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিমধ্যে Serve for Smile-এর উদ্যোগে এলাকার গরীব ও অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে ১৬৫০ পিজ কম্বল বিতরণ করা হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672