
জগন্নাথপুর প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে স্বনতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের পক্ষে ভোটারদের কাছে ভোট চাইলেন জগন্নাথপুর পৌরসভার সাবেক জননন্দিত মেয়র আখতার হোসেন। মঙ্গলবার দিনব্যাপী ভোটার ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার, নয়াবন্দর বাজার, পূর্ব তিলক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজার, নোয়াগাঁও, জনতার বাজার ও সৈয়দপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে পথ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আলী আশফাক সামী। আগামী ১২ ফেব্রæয়ারী তালা প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে বিজয়ী করতে জনসাধারণের প্রতি আহবান জানান। এসময় এম এ কয়েছ, আব্দুল কুদ্দুছ মাষ্টার, জামিল হোসেন গেদন, গোলাম মোস্তফা, পৌরসভার সাবেক কাউন্সিলার জিতু মিয়া, সাবেক কাউন্সিলার কামাল হোসেন, শামীনুর রহমান, সেলিম আহমদ, শাহিন মিয়া, আব্দুর রহিম, ছানু মিয়া, আফরোজ আলী, সুহেদ আহমদ, ফয়ছল আহমদ, লেবু মিয়া উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672