
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশে গুপ্ত দলের লোকেরা জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশে নারী পুরুষ মিলে মাঠে কাজ করে। নতুন জালিম যাদের মানুষ গুপ্ত হিসেবে চিনে সেই জালিমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। এরা ইসলামের রাজনীতি করে কিন্তু এরা নারীদের নিয়ে কীভাবে কলঙ্কিত শব্দ ব্যবহার করে।

বুধবার(৪ ফেব্রুয়ারি) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাইয়ে শহীদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘যারা গুম খুন ও জুলাইয়ে শহীদ ও আহত হয়েছে তাদের প্রত্যাশা ছিলো বাংলাদেশের মানুষের ১৬ বছর থেকে যে অধিকার ছিনিয়ে নিয়েছিলো সে অধিকার ফিরে পেতে তারা গুমের শিকার, হত্যার শিকার হয়েছে।’
তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে। যারা জবাবদিহি করার মাধ্যমে দেশ পরিচালনা করবে। ‘গুপ্তদলের নেতা প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যেই দলের দেশের মা বোনদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কষ্টের প্রতি সম্মান নেই তাদের থেকে বাংলাদেশের অগ্রগতি আশা করা যায় না।’
তিনি বলেন, অতীত ইতিহাস মানুষ ভূলে যায়নি, ওই গুপ্ত দলের নেতাদের সহযোগিতায় এদেশের লক্ষ লক্ষ মা-বোন নির্যাতিত হতে হয়েছিলো। তাদের ব্যাপারে জনগণকে সর্তক থাকতে হবে, যারা নিজে দেশের মান- বোন দের সম্মান করতে জানেনা তাদের কাছ থেকে আর যাই হোক ভাল কিছু আশা করা যায় না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরের নিবাচনী জনসভায় ২ টা ৫৫ মিনিটে মঞ্চে উঠেন এবং ৩টা ২১ মিনিটে তার বক্তব্য শুরু করেন। তিনি ২৪ মিনিটের বক্তব্যে আরও বলেন, ফরিদপুরের উন্নয়ন নিয়ে এ জেলার নেতারা যে দাবি তুলেছেন, এক সিটি কর্পোরেশন ও বিভাগ। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে অবশ্যই সেটি পূরন করা হবে।
তিনি আরও বলেন, ১৭ বছর আমি দেশে ছিলাম না, শুনেছি অনেক উন্নয় হয়েছে, কিন্তু বাস্তবে দেখলাম উন্নয়নের নামে লুটপাট হয়েছে। সময় এসেছে, আপনাদের কাছ থেকে যে অধিকার ছিনিয়ে নিয়ে ছিলো, সেটির সঠিক প্রয়োগের, আমি আপনাদের কাছে ধানের শীষের প্রতীকে ভোট চাই। আমরা ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে। দেশের অর্ধেক নারী উল্লেখ করে বলেন, দেশ নেত্রী খালেদা জিয়াই মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে ছিলো।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাড. মোদারেরছ আলী ইছার সভাপতিত্বে প্রধান অতিথি গুপ্ত দল প্রসঙ্গে আরও বলেন, তারা বিকাশ নাম্বার চাইছে, তারা এনআইডি কার্ড চাইছে। কেনো চাইছে, তারা দেশের মানুষের সাথে অনৈতিক আচারণ করছে, অথচ তারা বলেন সৎ মানুষের শাসন কায়েম করতে, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আরে ভাই আপনার কাজটি শুরু করছে অনৈতিক বিষয় দিয়ে, নিজেই অনৈতিক বিষয়দিয়ে কাজ শুরু করছেন, এদেশের জনগণ কি করে আশা করবে আপনার সৎ লোকের শাসন দিবে।
দেশে এখনো গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে, আমরা যদি এই ষড়যন্ত্রকে ১২ তারিখে ঠেকিয়ে দিতে পারি তবে ১৩ তারিখ থেকে জনগণের শাসন কায়েম হবে।
তিনি আরও বলেন,দেশের অনেক ক্ষতি হয়েছে,এখন দেশ গঠন করতে হবে, আমাদেরকে নতুন স্কুল-কলেজ তৈরি করতে হবে, মিল কলকারখানা, খাল কাটতে হবে, নদী খনন করতে হবে, কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে, বহুকাজ আমাদের বাকি রয়ে গেছে, দেশকে পূর্ণগঠন করতে হবে।