
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম -কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বুড়িচং পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ণমতি দক্ষিণ পূর্বপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় দক্ষিণ পূর্বপাড়া মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো সৃতি সংসদ বুড়িচং উপজেলা শাখার সহ সভাপতি আদনান জুয়েলের সঞ্চালনায় ৫ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো আফজাল খানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জাবেদ কাউছার সবুজ।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক,বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান,বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম,
৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের খোরশেদ আলম, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ৫ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবকদল নেতা আলম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, দক্ষিণ পূর্বপাড়ার স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে বৈঠকে অংশ নেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672