
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
২৯৯নং আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগ শেষে ১নং ওয়ার্ডের গাছকাটাছড়ি গ্রামে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ এবং সভাপতিত্ব করেন গাছকাটাছড়ি ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আঃ মোতালেব। ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ নির্বাচনী কৌশল ও জয়ের লক্ষ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁন, সহ-সভাপতি মোঃ ইমাম হাসান শিকদার, যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা এবং সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা,। এছাড়াও ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় বাবু সভায় বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত ছিলেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা জাসাস দলের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, মহিলা দলের সভাপতি মিস দিলুয়ারা বেগম এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমাসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672