
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটকে কেন্দ্র করে ‘হ্যাঁ’ ভোটের ব্যাপক প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৯৯নং সংসদীয় আসনের এনসিপি মনোনীত অ্যাম্বাসেডর এবং রাঙ্গামাটি জেলার যুগ্ম আহ্বায়ক বাবু প্রিয় চাকমার সমর্থনে এই কর্মসূচি পালিত হয়। ‘পরিবর্তনের পক্ষে নতুন চোখে বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দেন বিলাইছড়ি উপজেলা এনসিপির যুগ্ম-আহ্বায়ক বাবু স্বপন চাকমা। এসময় দলের সক্রিয় সদস্য শিবানন্দ বড়ুয়া, সাধন চাকমা এবং নাগজ্যা চাকমাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্যসমূহ জনগণের সামনে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
প্রচারণা চলাকালীন স্থানীয় সাধারণ মানুষের মাঝে পরিবর্তনের এক নতুন আশার প্রতিফলন লক্ষ্য করা গেছে। এনসিপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সচেতন করছেন এবং এলাকার জনস্বার্থে তাদের মনোনীত অ্যাম্বাসেডর প্রার্থীর প্রয়োজনীয়তা তুলে ধরছেন। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিলাইছড়ির মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিপুল ভোটে জয় নিশ্চিত করবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672