
নুরুল ইসলাম (ফরিদপুর ) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা কনফারেন্স হল রুমে আজ সকাল ১০ ঘটিকায় দিনব্যাপী উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য়) সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চরভদ্রাসন কেরামত আলী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন ।
প্রশিক্ষণ কর্মশালার আরও উপস্থিত ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পাট গবেষনা ফরিদপুর ড: মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা ফরিদপুর তারেক লুৎফুল আমিন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন পাট চাষকে আধুনিক ও লাভজনক করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। উন্নত মানের পাটবীজ উৎপাদনে চাষিদের দক্ষতা বৃদ্ধি করা গেলে দেশের পাটের সোনালি দিন আরও উজ্জ্বল হবে। উত্ত প্রশিক্ষণে ৭৫ জন তালিকাভুক্ত পাটবীজ আবাদকারী চাষী অংশগ্রহণ করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672