
নিজস্ব সংবাদদাতা, সদরপুর (ফরিদপুর):
ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল কে সমর্থন জানিয়ে সৌদি প্রবাসী মোঃ সুমন বেপারীর আয়োজনে কয়েকশত মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ শুক্রবার জুম্মার নামাজ বাদে সুমন বেপারীর বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে বিএনপির প্রার্থী বাবুলের জন্য ভোট চেয়ে এবং নির্বাচনী প্রচারনী হিসেবে এ আয়োজন করা হয়। সুমন বেপারীর চাচা বাচ্চু বেপারীর নেতৃত্বে ঢেউখালী ইউনিয়নের প্রায় তিন শতাধিক এলাকার যুবকরা তাদের মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। সুমন বেপারী জানান, আমি প্রবাসে থেকে শহিদুল ইসলাম বাবুলের পক্ষে নির্বাচনের মাঠে আমার কর্মীদের দিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি তিনি বিজয়ী হলে ফরিদপুর-৪ আসনে ব্যাপক উন্নয়ন করা হবে। এলাকার উন্নয়নে তিনি ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672