
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ড উওরপাড়া আয়োজিত ওঠান বৈঠকে ব্যাপক মানুষের ঢল লক্ষ্য করা গিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হকের বাড়ির ওঠানে এই বৈঠকের আয়োজন করা হয়।
৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম।
পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ, টি এম মিজানুর রহমান,সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির বাবুল,বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন, বুড়িচং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম খান, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুল ইসলাম সুমন,সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার শাওন সহ উপজেলা, ইউনিয়ন, ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্থানীয় নারী ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672