
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও দেশীয় অস্ত্রের বিরুদ্ধে যৌথবাহিনীর জোরালো অভিযানে এক নারীসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ভোররাতে চালানো এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানি খাশেরগাঁও ও ছোট কোরবানপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন-
আব্দুস সালামের ছেলে সাকিব (২৫), আশরাফুলের ছেলে সোহেল (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ (৩০), ফিরোজ মিয়ার ছেলে ফখরুদ্দিন (৪০), সোলাইমানের ছেলে জিসান (২০), লোকমান (২৪) এবং রাসেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে খাশেরগাঁও গ্রামকে ঘিরে অপরাধচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় যৌথবাহিনী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়।
অভিযানে আটক সাতজনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এলেও আইনশৃঙ্খলা বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে অপরাধ, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে ।