
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন
ফরিদপুর ৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনর সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন সতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ।
সতন্ত্র প্রার্থী মোজাহিদ বেগের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জুলাই যোদ্ধারা ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ভাঙ্গা উপজেলা চত্বর শহীদ মিনারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়ন করছেন এই আসনের সতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। তিনি কালো টাকা ছড়িয়ে ভোটের মাঠে নির্বাচনীয় পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছেন। ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। ইতোপূর্বে নিক্সন চৌধুরীর নির্দেশে ভাঙ্গায় সরকারি দপ্তরগুলোতে অগ্নি সংযোগ ও তান্ডব চালানো হয়। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায়, প্রতিবাদ কর্মসূচি ও রাজপথে মাঠে নামার হুশিয়ারি দেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক এনামুল চৌধুরী ও ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আনিচুর রহমান প্রমূখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672