
সদরপুর (ফরিদপুর) থেকে নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুর উপজেলায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে বিজয়ী করার আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাদ আছর সদরপুর উপজেলা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি কলেজ মোড়, বেপারী বাড়ীর মোড় ও ফিলিং স্টেশন এলাকা প্রদক্ষিণ করে ভাষাণচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মিছিলোত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, মজলিস নেতা মো. আমানাতুল্লাহ আমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. দেলোয়ার হোসেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672