
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী–২ (বাউফল) আসনে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এই জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আলম লিলি, মোস্তাক আহমেদ পিনু, মিজানুর রহমান, বাবু জীবন কৃষ্ণ সাহা, আনিচুর রহমান আনিচ ও শাজাহান হাওলাদার।
জনসভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখ স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে শক্তিকে ঐক্যবদ্মধ হয়ে সারাদিন ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব রক্ষা এবং মহান মুক্তিযুদ্ধের একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে সকল ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672