
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার আগামীর কর্ণধার, সদর ইউনিয়নের সাবেক ২ বারের সফল চেয়ারম্যান জননেতা জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক। সোমবার পূর্ণমতি ৫ নং ওয়ার্ডের আনন্দপাড়া আয়োজিত কুমিল্লা ৫( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিমের নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচচু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন,বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ মিঠু, স্বেচ্ছাসেবকদল নেতা আলম,সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্থানীয় নারী ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।