
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, “বর্তমান নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ভোটারদের জানাতে চাই, কিছু প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম করছেন। আমরা জনগণের অধিকার রক্ষা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অবিরাম কাজ করে যাচ্ছি।”
সংবাদ সম্মেলনে বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইনও বক্তব্য রাখেন। তিনি বলেন, “ভোটপ্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা বজায় রাখা আমাদের দায়িত্ব। কোনো প্রার্থী যদি নির্বাচনী নিয়মভঙ্গ করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, আমরা তা কঠোরভাবে জনগণের সামনে তুলে ধরব। জনগণের ভোটাধিকার রক্ষা আমাদের অঙ্গীকার।”
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আলমগীর ইউসুফ, কেন্দ্রীয় নেতা ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু নাছের মোহম্মদ আবদুজ জাহের ছেলে ডাক্তার শওকত আল ইমরান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672