
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিলাইছড়ি উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুহাদ বিন খলিল। বিজিবি (BGB) সদস্যদের সহায়তায় পরিচালিত এই অভিযানে নির্বাচনী আইন অমান্যকারীদের সতর্ক করার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672