
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজী মো. জসিম উদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক।
এক অভিনন্দন বার্তায় এনামুল হক বলেন বলেন, “এই জয় অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণের ফসল। হাজী জসিম উদ্দিন ভাই (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) মাটি ও মানুষের প্রিয় নেতা। জনগণের এই রায় প্রমাণ করে যে, তারা উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে।”
তিনি আরও বলেন, “হাজী জসিম উদ্দিনের হাত ধরে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) অবহেলিত জনপদ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।”
এ সময় তিনি এই গৌরবময় বিজয়ের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনি এলাকার সকল নেতাকর্মী ও ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।