
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপরু পৌরশহরের হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মোঃ বোরহান উদ্দিন শফির হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে পৌর শহরের হাসপাতাল পয়েন্টে হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অধ্যক্ষ মুহিবুর রহমান এর সভাপতিত্বে ও এডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার, নিহিত শফির ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সুলেমান মিয়া, শিক্ষাবিদ নজরুল ইসলাম হিরা, লন্ডন প্রবাসী আলহাজ্ব মন্তাজ আলী, সমাজ সেবক হাজী হারুনুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী মাছুম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আলিফ মিয়া,লন্ডন প্রবাসী ভুলু মিয়া, সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী সুজাত মিফতা প্রমূখ। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, যুবসমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহ্ বোরহান উদ্দিন শফি হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা শফি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, শাহ্ মোঃ বোরহান উদ্দিন শফি প্রায় ২৫ বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করতেন। গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে তিনি দেশে ফিরে সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ৩১ জানুয়ারি সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা। ৩ ফেব্রæয়ারী মঙ্গলবার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি-বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে শফির মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ।