
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা ২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনে বরেণ্য রাজনীতিবীদ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রকাশক আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিজয় লাভ করেছেন। তিনি ১১৯০৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর মাওলানা ফজলুল করিম পেয়েছেন ৯৩৭০৩ ভোট।
প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ২৫৩৮৫ ভোট বেশি পেয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম নির্বাচিত হয়েছেন।
তিনি বিজয়ী হওয়ায় সাংবাদিক মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদের মধ্যে দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা হোসেন চৌধুরী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, দৈনিক খোলাচোঁখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটনসহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ, সালথা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান, বিভিন্ন জেলা, উপজেলার দৈনিক খবরপত্র প্রতিনিধিসহ আরো অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর আগেও সংসদ সদস্য ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় ভোলা ২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের সাধারণ জনগণ মন্ত্রী পরিষদের তালিকায় তাকে দেখতে চায়।