
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াগাঁও ইউনিয়ন এর পরমোশ্বরদী এলাকায় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতের নাম মোঃ নাইম (২৬)। তিনি উপজেলার পরমোশ্বরদী গ্রাম, নয়াগাঁও ইউনিয়ন এর বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রির হেলপার ছিলেন। তার পিতা মৃত হেকিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এলাকার একটি চকে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।