
মোঃ ওয়াজেদ আলী, সদরপুর, ফরিদপুর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল-এর নিরঙ্কুশ বিজয়কে কেন্দ্র করে সদরপুরে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সদরপুর কাঠপট্টিতে তার নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও এমপি শহিদুল ইসলাম বাবুলের ছোট ভাই মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের জেলা কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রহমান এবং ফরিদপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক খান।
ওলামা দল সদরপুর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নোমান।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান কাজীর সঞ্চালনায় উপস্হিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন মোল্লাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ নোমান বলেন, ওলামা দল জনগণের আস্থা ও ভালোবাসার ঠিকানা হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সদরপুর উপজেলা ওলামা দলের নেতাকর্মীরা তাদের কর্মদক্ষতার মাধ্যমে শহিদুল ইসলাম বাবুলের হাতকে শক্তিশালী করতে সবসময় পাশে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয় অর্জনে ওলামা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের প্রচার-প্রসার এবং সাংগঠনিক শক্তিই শহিদুল ইসলাম বাবুলকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তিনি বলেন, একজন কর্মীর দক্ষতা তার সংগঠন ও নেতৃত্বকে জাতীয় পর্যায়ে পরিচিত ও সম্মানিত করে তোলে—যার উজ্জ্বল উদাহরণ শহিদুল ইসলাম বাবুল।
তিনি আরও বলেন, তার নেতৃত্বেই কৃষকদল সারাদেশে পরিচিতি ও সুনাম অর্জন করেছে। তাই সংগঠনের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672