
মোঃ রাশিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধ।
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার একটি খাল থেকে স্থানীয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে বাউফল থানা পুলিশ।
নিহত মো. রাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলেও তাকে এলাকায় দেখা গেছে। তবে রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরিও করা হয়নি।
বিকেলে স্থানীয়রা খালে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়।
মো. আতিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক, বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এদিকে আরিফ মোহাম্মদ শাকুর, বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, বলেন যে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672