
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় এক নারী নিয়ে রেল স্টেশনে ঘুরতে আশা দুই যুবককে জিজ্ঞাসাবাদ করায় মুন্না (১৯) নামের এক কিশোরকে উল্টো ঐ দুই যুবক মারপিট করলে সে গুরুতর আহত হয় ও পরে মারা যায় বলে নিহতের পরিবার সূত্রে জানাগেছে।
মুন্না মাতুব্বর বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দীর নগরকান্দা রেল স্টেশন নামক স্থানে।
নিহত মুন্না নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের জাকির মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকালে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী রেল স্টেশনে ঘুরতে আসে অজ্ঞাত দুই যুবক এবং এক নারী। এসময় তাদের ঘেরাও করে মুন্নাসহ আরো কয়েক যুবক। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় কয়েকজনের মধ্যে মুন্না মাতুব্বর গুরুতর আহত হলে, তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে ফরিদপুর মেডিকেল কলেজ ও পরে ঢাকায় নেওয়া হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যায়।
এলাকাবাসী ও মুন্নার পিতা জাকির মাতুব্বর জানায় মাত্র ২৮ দিন আগে অসুস্থ অবস্থায় মুন্নার আপন বড় ভাই রাশেদুল মাতুব্বর মারা যায়। মুন্নারা ছিলো দুই ভাই আর কোন ভাই বোন নাই।
দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল জামদানী আজাদ বলেন আমরা ঘটনাটি শুনেছি, তবে এ লাশের সুরতহাল প্রতিবেদন রেলওয়ে পুলিশ করেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672