
মোস্তফা মাহমুদ, চর ভদ্রাসন প্রতিনিধিঃ
বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ফরিদপুরের উদ্যোগে চর ভদ্রাসন উপজেলার ৩ টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ফরিদপুরের উদ্যোগে চারভদ্রাসন চর ভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার মৌলভীর চর উচ্চ বিদ্যালয়,চর হাজিগন্জ উচ্চ বিদ্যালয় এবং চর ভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের কমিশনার রুক্কিণী রানী বালা সিনিয়র শিক্ষক চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়, সম্পাদক জাকিয়া সুলতানা সিনিয়র শিক্ষক চর ভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়,কোষাধক্ষ্য রুমা আক্তার সহকারী শিক্ষক মৌলভীর চর উচ্চ বিদ্যালয় , জেলা কমিশনার রেহেনা জাহান বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ফরিদপুর, কমিশনার ফরিদপুর সদর বেগম শামসুন্নাহার, উপজেলা কোষাধ্যক্ষ ফরিদপুর সদর ওয়াহিদা খানম, ট্রেইনার কাজী শামীমা, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম প্রধান শিক্ষক চর ভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়।