
শাহাদাত হোসেন, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজানের প্রথম সন্ধ্যায় ভিন্ন এক আয়োজনে ইফতার করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম বাবুল।
ভাঙ্গা উপজেলার মডেল মসজিদে মাদানীনগর মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে একই দস্তরখানে বসে রোজা ভাঙেন এই জনপ্রতিনিধি।স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন ফরিদপুর ৪ আসনের সদ্য সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এক নজির সৃষ্টি করলেন কোনো দলীয় নেতাকর্মীর উপস্থিতি ছিল না।
রমজানের প্রথম ইফতার শিশু শিক্ষার্থীদের সাথে ভাগ করে নেওয়ার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে। শপথ গ্রহণ করে কাউকে না জানিয়ে হঠাৎ উপস্থিত হলেন ভাঙ্গা মডেল মাদ্রাসায় ইফতারির পূর্ব মুহূর্তে উপস্থিত হয়ে চমকে দিলেন মডেল মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে এক ঝলক হাসি সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল এত দরিদ্র শিক্ষার্থীদের এক আনন্দঘন পরিবেশ অসহায় এতিম শিক্ষার্থীদের সাথী বসে পড়লেন ইফতারি করার জন্য সংসদ সদস্যর সংবাদ শুনে উপস্থিত হন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা পৌর বিএনপি সাবেক আহবায়ক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, ইফতার শেষে নামাজ আদায় করে ভাঙ্গা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সির খোঁজখবর ও তার পরিবারের সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়ার পরিবার বর্গের সাথে মত বিনিময় শেষে ভাঙ্গা উপজেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক সাঈদ মুন্সির বাসভবনে নেতা কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেন, উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ বিএনপি নেতা বাহাউদ্দিন জিতু, ভাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মির্জা ইমরান, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বর, ভালো উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ মুন্সি।