
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কলার বাগানে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার আলহাজ (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোড়ারটেকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ ওই গ্রামের মোহাম্মদ মুসা মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আলহাজ নিজের কলার বাগানে পানি সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাগানের বৈদ্যুতিক লাইনটি অগোছালো অবস্থায় থাকায় তা ঠিক করতে যান তিনি। এসময় সেচের মোটরের সুইচ দেওয়ার পরপরই তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পেঁচারআটা বাজারের দিকে নিয়ে যান। তবে পথেই তার অবস্থার অবনতি ঘটে। সেখানে পৌঁছানোর পর উপস্থিত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং মরদেহ নিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসেন।
নিহত আলহাজের অকাল মৃত্যুতে ঘোড়ারটেকী গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672