
রিয়াজ রহমান, জগন্নাথপুর:-
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পহেলা রামাদ্বান জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নব- নির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন বাংলাদেশের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদেরকে অসাধু ব্যবসা থেকে বিরত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছেন।
এটা অন্তবর্তীকালীন সরকার নয়, এটা একটি নির্বাচিত সরকার। দেশ গঠনে ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য সকলের সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। এলাকার বিশিষ্ঠ মুরব্বী আব্দুল মুকিত সৈয়দ মিয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সুজাতুর রেজা। জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি যুক্তরাজ্য ক্যামব্রীজ শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা নিকসন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল হামীম জাকারিয়া, সংগীত পরিবেশন করেন জাহিদ হোসাইন। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদসার প্রভাষক মাওলানা আব্দুল করিম ফারুকী।