
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি উওরপাড়ায় নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে ইফতার ও বিশেষ দোয়ার মাধ্যমে এই ধর্মীয় উপাসনালয়টি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুম্মা নামাজের সময় উক্ত নবনির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহন মেম্বারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে মসজিদের দ্বার উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
উদ্বোধন শেষে বিকেলে আছর নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের ইমাম।তিনি নবনির্মিত এই মসজিদের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত করেন। রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
দোয়া মোনাজাত শেষে মুসল্লিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্তাজ উদ্দিন মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আবু ইসলাম, তারাগঞ্জ দরবার শরীফের গদিনিশি পীরসাহেব তানজিল শাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ,স্থানীয়
যুবসমাজ, ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় রমজানে এমন মহতী উদ্যোগে শরিক হতে পেরে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।