
চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চর ভদ্রাসন উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটির প্রথম প্রহরে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শহীদ মিনারে সমবেত হন।
পরে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা ও সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশার নেতৃত্বে বিএনপি ও এর অংগ সংগঠনের সমন্বয়েএকটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, একুশের চেতনা বাঙালি জাতির অহংকার ও প্রেরণার উৎস। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তত কমিটির সদস্যবৃন্দ সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা জনাব এজিএম বাদল আমিন, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আঃ উহাব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, উপজেলা ছাত্র দলের আহবায়ক শুভ সালাহউদ্দিন মোল্লা, চর সরকারি কলেজ সংসদের ছাত্রদলের ভিপি মোস্তফা মোল্লা,সাবেক ভিপি দেওয়ান ইউনুস আলী,চর ভদ্রাসন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মাইনদ্দিন,সায়মন হাফিজ সহসভাপতি উপজেলা কৃষক দল, হামিদ আল ফারুকী ছাত্র দল নেতা, সোহান মৃধা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং আরও অনেকে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সমাপ্ত হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672