
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ (ভাষাণচর)-এর কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডেল মসজিদের কেয়ারটেকার ও বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ।
আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।