
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, কোন ধরনের চাঁদাবাজী আমতলী তালতলী বরগুনা সদরে চলবেনা বলে হুশিয়ারি দেন।
তিনি বরগুনা ১আসনে সংসদ সদস্য হিসাবে শপথ নেয়ার পর নিজ নির্বাচনী এলাকা আমতলীর সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য সোমবার ২৩ফেব্রুয়ারী সকাল ১০ টায় আমতলী উপজেলায় আসেন।
আমতলী এসে তিনি ১মে আমতলী থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাত করেন।পরে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিভিন্ন মানুষের সাথে সাক্ষাত শেষে আমতলী কওমিয়া মাদ্রাসা মিলনায়তনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।এসময় ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য আরও বলেন,বরগুনা ১ আসনের প্রায় ৫ লাখ মানুষের সেবা করার দায়িত্ব আমার, তাকে এমপি সাহেব না বলে জনগনের সেবক বলার আহবান জানান।তিনি বরগুনা আমতলী তালতলীতে এক টাকার চাঁদাবাজি হবেনা এবং আগামী তিন মাসের মধ্যে বরগুনা ১ আসনকে চাঁদা মুক্ত বরগুনা ঘোষনা করা হবে এবং মাদক মুক্ত করা হবে।শিকড় থেকে মাদককে উপড়ে ফেলা হবে। তিনি এই সিজনে তরমুজ চাষীদের উদ্দেশ্য করে বলেন,কেহ চাঁদা চাইলে তাকে বেধে রেখে আমাকে খবর দিবেন।
আমতলী কওমি মাদ্রাসা মিলনায়তনে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলার শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী,সেক্রেটারী গাজী মো. বায়েজিদ। মাওলানা মো. শাহ আলম হুজুরসহ ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মত বিনিময় সভাশেষে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলার গাজীপুর বন্দর বাজারে জনসাধারনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672