
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৩শতাধিক পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি,চিরা, মুড়ি, ট্যাংসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরন করা হয়।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে পবিত্র মাহে রমজানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো.জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আশরাফুল ইসলাম।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ,আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাঈদ খোকন, সাংবাদিক নাসির মাহমুদ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সজিব, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদার,ওয়ার্ল্ড ভিশন আমতলীর ম্যানেজার বিভুদান বিশ্বাস ও এফএইচ এসোসিয়েশন এর আমতলী ম্যানেজার মো. সালেহ উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন,আমি প্রবাসে থেকে চেস্টা করছি প্রতি বছর রোযায় হত দরিদ্র ও খেটে খাওয়া পরিবারের সাথে পবিত্র রোজায় শরিক থাকা এবং অসুস্থ রোগীদের পাশে থেকে তাদের আর্থিক সহযোগিতা করা।তিনি সমাজের বিত্তবানদের অসহায় গরীবদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672