
রাহাত শরীফ গোপালপুর উপজেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে তীব্র জনবল সংকটের কারণে চিকিৎসা সেবায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। জরুরি রোগীদের সময়মতো সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমান অর্গানোগ্রাম অনুযায়ী ১১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন। ফলে বিস্তীর্ণ এই উপজেলায় প্রায় ৭০ হাজার গবাদিপশু এবং প্রায় ৬ লক্ষ হাঁস-মুরগির সেবা ও তদারকি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ জানান, “আমাদের যে পরিমাণ কর্মকর্তা-কর্মচারী থাকার কথা, সে তুলনায় সংখ্যা অর্ধেকেরও কম। যারা কর্মরত আছেন, তাদেরও প্রায় সময় প্রশিক্ষণ বা দাপ্তরিক কাজে অন্য উপজেলা, জেলা কিংবা ঢাকায় অবস্থান করতে হয়। তখন অফিস পরিচালনার জন্য মাত্র একজন বা দুজন কর্মকর্তা থাকেন।”
তিনি আরও বলেন, “উপজেলায় রোগীর সংখ্যা অনেক বেশি। কিন্তু জনবল স্বল্পতার কারণে দায়িত্বে থাকা একজন বা দুজনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে সেবার মান ব্যাহত হয় এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে।”
স্থানীয় খামারিরা জানান, প্রাণিসম্পদ খাত গোপালপুরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ডেইরি, পোল্ট্রি ও খামারভিত্তিক উৎপাদন দিন দিন বাড়লেও সেই অনুপাতে জনবল বৃদ্ধি পায়নি। ফলে জরুরি চিকিৎসা, টিকাদান কর্মসূচি ও খামার পরিদর্শনে বিলম্ব হচ্ছে।
সংশ্লিষ্টদের দাবি, দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে জনবল পূরণ করা হলে চিকিৎসা সেবা ও তদারকি কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে। তারা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গোপালপুর উপজেলায় জনবল সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672