
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় রাজনৈতিক সম্প্রীতি, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা জোরদারের লক্ষ্যে 'সৌহার্দ্য সংলাপ (কর্মশালা ও ইফতার) ২০২৬' স্থানীয় একটি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। বহুদলীয় অংশগ্রহণে আয়োজিত এ সংলাপের উদ্যোগ নেয় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, বরগুনা। অনুষ্ঠানটি সহযোগিতা করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস।
সংলাপে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা জেলা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক চিত্ত রঞ্জনশীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনোই সমাধান নয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নিয়মিত সংলাপের মাধ্যমেই একটি টেকসই গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।'

তিনি আরও বলেন, 'জেলা পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে ক্ষমতাসীন ও বিরোধী-উভয় দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই উন্নয়ন ও শান্তি নিশ্চিত হবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন, জেলা নায়েবে আমির মোঃ আফজালুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুশ শাকুর, সিপিবির জেলা কমিটির সভাপতি কমরেড আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিসলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবু ইউসুফ এবং বরগুনা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672