
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের বোয়ালমারীতে কম্প্রেসার মেশিনের উচ্চচাপের বাতাস পায়ুপথে ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার সন্ধ্যায় ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কাজ শেষে শরীর পরিষ্কারের সময় রিহাত শেখ ও তার এক সহযোগী কম্প্রেসারের বাতাস কিশোর শ্রমিক মো. সজিব ওরফে শরীফ (১২)-এর পায়ুপথে প্রবেশ করায়। এতে সে গুরুতর আহত হয়। প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।চিকিৎসকদের বরাতে র্যাব জানায়, অতিরিক্ত বাতাসের চাপে ভিকটিমের অন্ত্রে একাধিক ছিদ্র সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পিতা বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৭/২০২৬)।ঘটনার পর আত্মগোপনে থাকা রিহাত শেখকে র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।প্রেস ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তারা জানান, নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র্যাব-১০ ফরিদপুর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672